ঢাকাThursday , 2 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়া উপজেলা উপজেলা আ’লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী হতে সরে দাড়ালেন।

Link Copied!

সাঁথিয়া প্রতিনিধি :

৮মে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাড়ালেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান। বৃহস্পতিবার (২মে) বিকেলে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তাঁর প্রতীক ছিল ঘোড়া মার্কা।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচন থেকে সড়ে দাড়নোর সিদ্ধান্ত নিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন প্রার্থীকে সমর্থন করবেন না। এতদিন যারা আমার সাথে নির্বাচনের জন্য কাজ করেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে এবং যাকে খুশি তাকে ভোট দিবে। এ ব্যাপারে আমার কোন মত নেই

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি নফিজ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাজ্জাদ, প্রার্থীর ভাই আ’লীগ নেতা সরোয়ার হোসেন খান, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাকিবুল আলম মাসুম, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য শোয়ায়েবসহ অনেকে। হোসেন শুভসহ নির্বাচনের শেষ মুহুর্তে এসে তাঁর প্রার্থীতা থেকে সরে দাড়ানোয় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST