ঢাকাSunday , 28 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে নিখোঁজ জয়ন্তী চাকমার মরদেহ ১৬ ঘন্টার পর উদ্ধার।

দেশ চ্যানেল
April 28, 2024 5:27 am
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় কাচাঁলং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী জয়ন্তী চাকমা (কৃষ্ণা -৮) এর মরদেহ স্থানীয়দের সহায়তায় ১৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন।

 

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় মায়ের সঙ্গে কাচাঁলং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। নিখোঁজ এর সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রবিবার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

 

মৃত জয়ন্তী চাকমা সাজেক গঙ্গারাম এলাকা মিসন চাকমার মেয়ে। এদিকে, জয়ন্তী চাকমার মরদেহ উদ্ধারের পর তার পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST