ঢাকাMonday , 4 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন!

দেশ চ্যানেল
December 4, 2023 6:59 am
Link Copied!

মোঃ তুষার আহমেদ:

সারাদেশে বিএনপিসহ সমমনা দলের নবম দফার ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেয় দু্র্বৃত্তরা।

রবিবার (৩ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকরা মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের গাড়ীতে আগুন দিয়েছে।

আগুনে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মুল্যবান মালপত্র পুড়ে গেছে। তবে চালক ও সহযোগীর কোন ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ ওয়াদুদ জানান, পাবনা থেকে ঢাকাগামী করতোয়া পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি পৌনে দশটার দিকে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় অবরোধ সমর্থকদের মশাল মিছিলে সামনে পড়ে। এসময় অবরোধ সমর্থকরা ইটপাটকেল ছুড়লে চালক গাড়ী থামিয়ে দেয়। তখন অবরোধ সমর্থকরা গাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ডভ্যানের সম্মুখভাগ ও কিছু মালপত্র পুড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST