ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের বেলকুচি -চৌহালীবাসী এবার বিপুল ভোটে নৌকাকে জয়ী করবে- মমিন মন্ডল

দেশ চ্যানেল
January 1, 2024 2:13 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শিল্পপতি মমিন মন্ডল বলেছেন বেলকুচি-চৌহালীর জনগন ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা কে বিপুল ভোটে বিজয়ী করবেন। এই আসনের মানুষ পরিবার তন্ত্র থেকে বেরিয়ে আসতে চায়। আমরা এই এলাকার উন্নয়ন করেছি। মাদক, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা করতে চাই। আমার দলের একজন প্রার্থী হয়েছেন তাকে এই আসনের মানুষ বয়কট করেছে। জনাব লতিফ বিশ্বাস তার নির্বাচনী হলফ নামার তথ্য গোপন করেছেন আমাকে অনেকে বলেছেন অভিযোগ করেন। আমি যদি নির্বাচন কমিশনে অভিযোগ করতাম তাহলে তার প্রার্থীতা বাতিল হতো কিন্তু আমি তার প্রার্থীতা বাতিলের পক্ষে না। আমি মাঠের খেলোয়াড়, লতিফ বিশ্বাসের সাথে আমি মাঠে খেলতে চাই। ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে। কে কত পাঁকা খেলোয়াড় তার প্রমান মাঠে হবে। ৭ জানুয়ারি নৌকা বিপুল ভোটে জয়ী হবে। আমি যেখানেই পথসভা করি সেখানেই জনতার ঢল নামে। আপনারা আমার পাশে আছেন এতেই আমি খুশি। সোমবার বিকেলে বেলকুচি ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা শামসুজ্জামান আলো,এ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমনসহ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। সমাবেশে বিভিন্ন কেন্দ্র কমিটিও ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়।আগামী ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST