ঢাকাSunday , 11 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে দেয়াল লিখন ও আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।

দেশ চ্যানেল
August 11, 2024 12:09 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সারাদেশে ছাত্র হত্যা, নির্বিচারে গ্রেফতার ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন ও নানান আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) দিনভর শহরের সরকারি বেসরকারি ফাঁকা দেয়ালগুলোতে তাদের আঁকা প্রতিবাদী বিভিন্ন লেখা ও চিত্র ফুটিয়ে তুলেছে। এতে সাধারন মানুষও শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে নানাভাবে সহযোগিতা করেছে।

বিজ্ঞাপন

সরজমিনে দেখা যায়, শহরের কালেক্টরেট চত্বরে, পোস্ট অফিস চত্বরে, মুজিব সড়ক, এস এস রোডস্থসহ শহরের বিভিন্ন স্থানে অঙ্কনের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থা, মুক্তিযুদ্ধের নানা স্মৃতি, পুলিশি নির্যাতনের ছবি, ভাষা শহিদের স্মরণে অঙ্কন ও বাণী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচিসহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী সীমা বলেন, সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি। এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের ওপর যে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়ে ফুটিয়ে তুলা হচ্ছে।

 

এ বিষয়ে শিক্ষক আব্দুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীরা সংক্ষিপ্তভাবে হলেও তাদের গ্রাফিতি কর্মসূচি পালন করেছে। আমি তাদের এ শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা জানাই। তাদের ভিন্নধর্মী সাহসী এ উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্র-ছাত্রীরা তাদের সহপাঠীদের হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশের বর্তমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে রং তুলির মাধ্যমে যে প্রতিবাদ জানিয়েছে তা অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST