ঢাকাWednesday , 7 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পুলিশী অভিযানে ইসলামী ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার

দেশ চ্যানেল
February 7, 2024 10:46 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ১৫ কর্মী গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) ভোরে পৌর এলাকার যমুনা নদীর শেখ রাসেল শিশুপার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ভোর পৌনে ৬টার দিকে যমুনা নদীর বাঁশঘাট এলাকায় ককটেল, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে নৌকা ঘাটের পল্টন, ষ্টিমার এবং শেখ রাসেল পৌঁর শিশু পার্কের বিভিন্ন স্থাপনা ভাংচুরের প্রস্তুতি নেয়ার সময় ছাত্রশিবিরের এই কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি ককটেলের বিস্ফোরন ঘটনা ঘটে।
খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করার সময় ১৫ জন শিবির কর্মীরকে গ্রেফতার করা হয়। জেলা জামায়াতের সভাপতি শাহিনুর ও সেক্রেটারী জাহিদুলের ষড়যন্ত্র ও পরিকল্পনায় নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোহাগ বাদী হয়ে ১৭ জন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কাদাই গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. হাসানুর রহমান ওরফে হাছান (২২), ভারাঙ্গা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. মুসা (২০), নয়াচড়া গ্রামের মো. জালাল শেখের ছেলে মো. ইসলাম শেখ (২১), চর ছোনগাছা গ্রামের নানু মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (২৩), কয়েলগাঁতী গ্রামের খোকন তালুকদারের ছেলে মো. খালিদ হাসান (১৯), বানিয়াগাঁতী গ্রামের জহুরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২০), পোড়াবাড়ী গ্রামের সিরাজুলের ছেলে আল ছাহাব (১৭), পাইকপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে হুমায়ুন কবির (২০), ভারাঙ্গা কড্ডা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. লাদেন শেখ (১৯), জারিলা গ্রামের হযরত আলীর ছেলে ছাব্বির হোসেন (১৭), জারিলা পোড়াবাড়ী গ্রামের হাসিনুর রহমানের ছেলে রাজু আহম্মেদ (২০), একই গ্রামের আব্দুল আলিমের ছেলে নাজমুল হাসান (১৭), চন্দ্রকানা গ্রামের আতাউর রহমানের ছেলে মো. আহাদ (১৬), বানিয়াগাঁতী গ্রামের সন্তোষ শেখের ছেলে শরিফুল ইসলাম (১৯) ও সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের ছানু শেখের ছেলে আবির হোসেন সোহান ওরফে সৌভিক (১৬)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST