ঢাকাMonday , 4 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে শিক্ষক ছাত্রকে গুলি করার ঘটনায় তদন্ত কমিটি গঠন

দেশ চ্যানেল
March 4, 2024 5:13 pm
Link Copied!

নজরুল ইসলাম:

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার এই কমিটি গঠন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর ও সহকারী পরিচালক মোহাম্মদ মোহসিন উদ্দন।

মন্ত্রণালয়ের উপ-সচিব দূর-রে শাহনেওয়াজের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, ‘মঙ্গলবার সকালে তারা সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST