ঢাকাWednesday , 29 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দেশ চ্যানেল
November 29, 2023 3:23 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর ) দিনভর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ১২৩নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু কায়েস সরকারের সভাপতিত্বে প্রধান শিক্ষক হাসান উল করিম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বিশ্বজিৎ কুমার সাহা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, ৪নং শিয়ালকোল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষার্থীদের মধ্যে থেকে বিদায়ী
শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে স্কুল কর্তৃপক্ষ ২৮জন ছাত্র ও ৪২জন ছাত্রীকে গোলাপ-রজনীগন্ধার স্টিক ও প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার প্রদান করে। পরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে স্কুল আঙ্গিনায় ফটোসেশন করে। অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদেরকে আগামী সময়ে বা শিক্ষা জীবনে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি চর্চায়, নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাসহ সকল ছাত্রছাত্রী ও অভিভাবক অংশ নেয়। অনুষ্ঠান শেষে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST