ঢাকাWednesday , 26 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৫’শ শিক্ষার্থীদের মাঝে জুস বিতরন করলেন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন।

দেশ চ্যানেল
June 26, 2024 11:42 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

তাবদাহ থেকে একটু স্বস্তি দিতে শহরের পৌর এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচশত শিক্ষার্থীদের মাঝে ফ্রুটিকা জুস বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন।

বুধবার (২৬জুন) ১২টার দিকে পৌর এলাকার

হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ জুস বিতরন করা হয়।

জুস বিতরনকালে অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। তীব্র তাপপ্রবাহে বিপাকে পড়েছে মানুষ। সেই মুহূর্তে চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের এমন মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আরো বলেন, সমাজিক সকল সংগঠন ও সামর্থ্যবানরা যদি এভাবে সকল মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব।

 

এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, অসহ্য গরমে সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শিশু, বৃদ্ধসহ নানা বয়সের নারী-পুরুষের মাঝে জুস বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থী, পথচারী, ভ্যান-ইজিবাইক চালকরা জুস খেয়ে স্বস্তি পাচ্ছে আর এতেই আমার তৃপ্তি। এভাবে আমি মানুষের পাশে থাকতে চাই।

এসময় প্রতিষ্ঠানের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকাসহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের পর থেকে ২৫০ মি.লিটারের ১ লাখ বিশ হাজার পিচ ফ্রুটিকা জুস তার নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে হাট-বাজারে, পথচারী, চালক, দিনমজুর, শিক্ষার্থীসহ নানান বয়সী মানুষের মাঝে এ জুস বিতরন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST