ঢাকাMonday , 11 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অপপ্রচার বন্ধের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সাধারণ সম্পাদক মোঃকাউসার আহমেদ তুহিনের নেতৃত্বে সোমবার সকাল ১১ ঘটিকায় মানববন্ধনের আয়োজন করে ফারিয়া সোনারগাঁও উপজেলা শাখা।কর্মসূচি শেষে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়;তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ।”তারা বলেন,দেশের ওষুধ শিল্পের প্রসার,চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া এবং জনস্বাস্থ্য সচেতনতায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে কিছু মহল থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হেয়প্রতিপন্ন করা হয় এবং তাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়।পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তারা নানা ধরনের হয়রানি,অনিরাপদ পরিস্থিতি ও অসম্মানজনক আচরণের শিকার হন।এসব সমস্যার দ্রুত সমাধান এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।এ সময় তারা উপজেলা প্রাঙ্গন হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রদক্ষিণ করেন এবং স্লোগান দেন“মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়”,”পেশার মর্যাদা রক্ষা করতে হবে”, এবং “নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে”।পরে সংগঠনের নেতৃবৃন্দ সোনারগাঁও উপজেলা প্রশাসন-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত সম্মান রক্ষা,কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় সোনারগাঁও উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST