ঢাকাSaturday , 11 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী র‍্যাবের অভিযানে আটক।

দেশ চ্যানেল
April 11, 2026 9:39 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান রক্সি ওরফে কাইল্লা রক্সি(৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রক্সি ওরফে কাইল্লা রক্সি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়-শুক্রবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়-গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানের সময় সোনারগাঁ এলাকার ত্রাস হিসেবে পরিচিত কাইল্লা রক্সিকে আটক করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে রক্সি।সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো।এছাড়া সে টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট পরিচালনা করতো বলেও জানায়।র‍্যাব আরো জানায়-তার বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা,চাঁদাবাজি,জমি দখল,অপহরণ,চুরি ও মুক্তিপণ আদায়সহ আরো অনেক অভিযোগ রয়েছে। সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ আরো বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন-গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।তাকে আইনের আওতায় আনা হয়েছে।তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST