মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড,দত্তপাড়া,সোনারগাঁ, নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়।একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও দেশ-জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন-মেয়র পদপ্রার্থী,সোনারগাঁ পৌরসভা ও সাধারণ সম্পাদক-উপজেলা বিএনপি।প্রধান বক্তা ছিলেন মোঃ শাহজাহান মেম্বার,সভাপতি- সোনারগাঁ পৌরসভা বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা সুলতানা,সভাপতি-সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন,সহ-সভাপতি-সোনারগাঁ পৌরসভা বিএনপি,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আফাজউদ্দিন-সমাজসেবক,কৃষ্ণপুরা এবং মোসাম্মদ রাহিমা আখতার-উপজেলা সহকারী সমবায় অফিসার, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কবির হোসেন,সভাপতি-দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান শাহারিয়ার,সহকারী শিক্ষক-সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠানে বক্তারা বলেন-শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়।একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই পারে সমাজ ও দেশকে এগিয়ে নিতে।তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।এ সময় শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।আয়োজকরা ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

