ঢাকাTuesday , 12 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ 

দেশ চ্যানেল
March 12, 2024 3:42 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় স্টার মাল্টিপারপাস কোল্ডস্টোরেজের দুটি প্রতিষ্ঠান হতে ১৪টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।জব্দকৃত খেজুরের মূল্য প্রায় ২৩ লাখ ৬০হাজার টাকার মতো।মঙ্গলবার সকালে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজ সংলগ্ন কিউট পল্লী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এসময় স্টার কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে মজুদকৃত মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২৩ লাখ ৬০ টাকা বলে জানা যায়।অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম।এসময় ভোক্তা অধিকার নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।সহকারী পরিচালক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান-কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল।যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল।ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের পরিকল্পনা ছিল তাদের।অন্যদিকে একই কোল্ড স্টোরেজ থেকে জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা।বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল।আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি।এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি।তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST