ঢাকাMonday , 9 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের গণমিছিলে জনতার ঢল।

দেশ চ্যানেল
February 9, 2026 1:52 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।সোমবার দুপুরে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ)আসনে সোনারগাঁও উপজেলার প্রধান সড়কগুলো ঘুরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।গণমিছিলটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে,যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলে অংশ নেওয়া সমর্থকদের হাতে ছিল ঘোড়া প্রতীকের ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড।স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন,“আমি ক্ষমতার রাজনীতি নয়,জনতার রাজনীতিতে বিশ্বাস করি।সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই নির্বাচন।”

তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নই তার প্রধান অগ্রাধিকার।জনগণের এই বিপুল সাড়া তার প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।গণমিছিল ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক মহলে অধ্যাপক রেজাউল করিমের এই গণমিছিলকে নির্বাচনী মাঠে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST