ঢাকাFriday , 16 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পরবর্তী প্রথম বাংলাদেশে আসছে “ফ্যাক্ট ফাইন্ডিং মিশন”!

দেশ চ্যানেল
August 16, 2024 10:11 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার.

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্ট মাসের শুরুতে দেশজুড়ে সংঘটিত নৃশংস ঘটনাগুলো তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন টিম। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর এই প্রথম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে জাতিসংঘ।

গত বুধবার (১৪ই আগস্ট) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এ সময় প্রফেসর ইউনূস দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য ভলকার তুর্ক এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপের সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং এই ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথাও বলেন।

অন্যদিকে,গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

ছাত্রজনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের সময় এবং তার পরবর্তী সময়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে এ পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST