মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর,পারাবত, পাহাড়িকা ও কালনী এক্সপ্রেস ট্রেনের স্টপিজের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব এডঃ আমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন, উপস্থিত ছিলেন মনতলা অপুরুপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব বাহার উদ্দিন, উপস্থিত ছিলেন ৩নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শাহিন আলম রিপন, উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম ডালিম, উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমদে ইমন, বন্ধুমহল মানবসেবা সংগঠনের পরিচালক সোহাগ,টিপু,আরাফাত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন স্থানীয় এই রেলওয়ে স্টেশন দশকের পর দশক ধরে বেহাল অবস্থায় পড়ে আছে,নেই কোনো উন্নয়নের ছোঁয়া,নেই কোনো আন্তঃনগর ট্রেনের স্টপিজ। এই স্টেশনের একমাত্র ট্রেন জয়েন্তিকা এক্সপ্রেস যার মাধ্যমে এই এলাকার রেল যাত্রীদের চাহিদা পূরণ অসম্ভব।
বিশেষ অতিথি এডঃ সুফিয়া আক্তার হেলেন বলেন এই দাবী শুধু এলাকাবাসীর নয় এই আমারো। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দাবী পূরণ করবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথি চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম আমিন বলেন এই বিষয়ে উনি আরো অনেক আগে থেকেই অবগত, এবং এই রেলওয়ে স্টেশনের যে বেহাল দশা এই নিয়ে রেলমন্ত্রীর সাথে আলোচনা ও হয়েছে। খুব শিগগিরই জনগনের এই দাবী পূরণ হবে।
উক্ত মানববন্ধন এই এলাকাবাসীর আরো বিভিন্ন সমস্যা ও চাহিদা নিয়ে আলোচনা করা হয়েছে। এতে খুশি অত্র এলাকার জনগণ।
জনগনের আশা খুব দ্রুত যেন তাদের এই দূরভোগ দূরীকরণ হয়।

