ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুর সীমান্তে ভারতীয় রুপিসহ তিন যুবক আটক।

দেশ চ্যানেল
August 27, 2024 2:39 pm
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় টহল বিজিবির হাতে ভারতীয় মুদ্রা সহ তিন যুবক আটক হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের সিংহগ্রামের লক্ষী কান্ত সরকার এর পুত্র দুরন্ত সরকার (২১), বিধান সরকার এর পুত্র শুভ সরকার (২৪) ও শ্যামল সরকার এর পুত্র দীপক সরকার (২৩)।পুলিশ জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর কোম্পানির একটি টহল দল মালঞ্চপুর সীমান্তে টহল দেওয়ার সময় রাত ৮ টার দিকে চার যুবককে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখে তাদের ধাওয়া করে আটক করে।

 

এ সময় মানব পাচারকারী চক্রের সদস্য ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুল মোমেন এর পুত্র মো: শিপন মিয়া (২৮) পালিয়ে যায়। ধৃত তিন যুবকের নিকট থেকে ভারতীয় ৫৮৩০ রুপি ও ৩১২৬ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানায়, বিজিবির হাবিলদার মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে একটি মামলা রুজু করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST