ঢাকাSunday , 21 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অদৃশ্য কারণে পুকুরের মাছ মরে শেষ ।।

দেশ চ্যানেল
April 21, 2024 12:18 pm
Link Copied!

মুন্না ইসলাম উপজেলা প্রতিনিধি রাজশাহী:

সারা দেশে চলছে তীব্রতাপ প্রদাহ । দেশের তাপমাত্রা প্রতিদিন বেড়েই চলেছে । রাজশাহীতে গতকাল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আর এই তাপমাত্রায় বোধহয় কাল হলো মাছ চাষি মোঃ সুলতানের । রাজশাহীর দুর্গাপুর উপজেলার 3 নং পানা নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাছ চাষী মো সুলতান আহমেদ । রাত বারোটার পর থেকে পুকুরের মাছগুলো পানির উপরে ভাসতে থাকে । এমন অবস্থায় পুকুরে মটর দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করেন । তারপরেও ঠেকানো যায়নি মাছ মরা । তার প্রায় ২৫ বিঘা পুকুরের মাছ মরে গেছে । এতে তার প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান । ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগে মাছগুলো মারা গেছে । পুকুরে থাকা রুই কাতল সিলভার কাপ গুলশা মিরগা জাপানি গুচি সহ সব নানা কভার দেশি মাছ । তার পুকুরে থাকা মাছের পরিমাণ প্রায় ২০০/২৫০ মন মাছ । এতে খাবারের দাম ও মাছের দাম সহ বিশাল অঙ্গের লোকসানের মুখে পড়েছেন মাছ চাষের সুলতান আহমেদ । স্থানীয় গ্রামবাসীরা জানান পুকুরে বিষ প্রয়োগ হয়েছে এমন খবর জানতে পারলে পুকুরে এসে দেখতে পাই সমস্ত পুকুর জুড়ে মাছ মরে সাদা হয়ে রয়েছে ‌ । মাছ চাষি সুলতানা আহমেদের ছোট ভাই জিয়ারুল ইসলাম জানান রাত্রি দুইটার সময় আমরা বুঝতে পারি পুকুরে সমস্যা হয়েছে এ সময় মোটর দিয়ে পানি এবং পানিতে অক্সিজেন দেই। এবং গ্যাস হয়েছে ভেবে তা থেকে বাঁচার জন্য সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি । কিন্তু কোন কিছুতেই কাজ হয় না পুকুরের মাছ সমস্ত মরে শেষ । পুকুরে বিষ প্রয়োগ না করলে এমনটা হওয়ার কথা নয় । তিনি বলেন বাজার বেশি থাকায় মাছের খাবারগুলোর দাম অনেক বেশি এমন অবস্থায় এত বড় লোকসানে এখন পথে বসার উপক্রম। ‌ ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে কোনভাবে তা পূরণ করা সম্ভব নয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST