ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অধ্যক্ষের অনিয়মের সত্যতা পেয়ে কারণ দর্শানোর নোটিশ

দেশ চ্যানেল
January 4, 2024 3:26 pm
Link Copied!

মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের অধ্যক্ষ মোঃ সুলতান মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায়,তাকে ৫ দিন কার্য দিবসের মধ্যে অনিয়মের বিরুদ্ধে প্রমানিত তথ্যের উপর কারণ দর্শানোর নোটিশ দিয়েছে  মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।চলতি মাসের ৩ তারিখে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তপন কুমার দাস নোটিশটি প্রদান করেন।জানাগেছে- সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর দুলাল মিয়া সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়ার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও তাকে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া ও সরকারী পরিচয়পত্র ও বিধি বিধান না মেনে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নতুন ভবন নির্মাণ করা এবং মোঃ সুলতান মিয়া গভনিং বডির অনুমতি ছাড়া বিদেশে ভ্রমন করেন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ে জমা দেন।দুলাল মিয়ার অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেন মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়।তদন্ত শেষে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা অধ্যক্ষ সুলতান মিয়ার বিরুদ্ধে অনীত অভিযোগের সত্যতা পায়।সেই তদন্তের ভিত্তিতে তাকে এসব অনিয়মের বিরুদ্ধে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এ মর্মে সুলতান মিয়াকে ৫ দিনের কার্য দিবসে লিখিত ভাবে জবাব দেয়ার জন্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নোটিশ প্রদান করেছেন।অভিযোগে মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয় উল্লেখ করেন-উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানান যাচ্ছে যেঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশনের অধ্যক্ষের দুর্নীতি তদন্তের জন্যে মোঃ দুলাল মিয়া কাউন্সিলর-৫নং ওয়ার্ড,সোনারগাঁও পৌরসভা,নারায়নগঞ্জ আবেদন করেন।উক্ত আবেদনের বিষয়ে তদন্ত কর্মকর্তা মনোনয়ন দেয়া হয়।
তদন্তে অধ্যক্ষ মোঃসুলতান মিয়ার বিরুদ্ধে নিম্নোক্ত অভিযোগ প্রমাণিত হয়:(ক) নিয়োগকালীন কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকা(এসএসসি তে ৩য় বিভাগ থাকা),(খ) সরকারী পরিপত্র বা বিধি বিধিান না মেনে প্রতিষ্ঠানের তহবিল হতে ভবন নির্মাণ এবং
(গ)অধ্যক্ষ মোহ সুলতান মিয়া কর্তৃক বিদেশ ভ্রমণের বিষয়টি প্রমাণিত এবং এ বিষয়ে গভর্নিংবডির/অনুমতি সংক্রান্ত কোন প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।উপরোক্ত অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় কেন অধ্যক্ষ মোঃসুলতান মিয়ার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তাকে ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এব্যাপারে অধ্যক্ষ মোঃসুলতান মিয়া জানান-মাধ্যমিক শিক্ষা মন্ত্ররালয়ের চিঠি পেয়েছি তাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে চিঠির জবাব দিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST