ঢাকাThursday , 15 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা!

দেশ চ্যানেল
August 15, 2024 2:09 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় (১৫ই জুলাই থেকে ৫ আগস্ট) পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

বুধবার (১৪ই আগস্ট) তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দেন।গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক আতাউর রহমান গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST