ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আন নূর একাডেমি বই বিতরণ অনুষ্ঠান ২০২৪ইং

দেশ চ্যানেল
January 1, 2024 2:03 pm
Link Copied!

রাজু আহমাদ, শালিখা (মাগুরা) প্রতিনিধি:

আন নূর একাডেমি (আঁধার ভুবনে আলোর দিশা) প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া কেন্দ্রে অবস্থিত আন নূর একাডেমি । আনুষ্ঠানিকভাবে নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম ও বই বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন।আন নূর একাডেমি গতানুগতিক থেকে ব্যতিক্রম ইসলামী জীবন ধারায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই এর গন্ধে নতুন বর্ষ শুরু করে যা আমাদের কাছে একটি স্বপ্ন ছিলো। আজ সোমবার সকালে শালিখা উপজেলার আড়পাড়া আন নূর একাডেমি পাঠ্যপুস্তক উৎসব দিবসের প্রধান অতিথি হিসেবে আড়পাড়া সদর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল এ কথা বলেন। অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুনির বিন ওয়াজিদের সভাপতিত্বে সন্ঞ্চালন করেন আবদুল হাকিম বাচ্ছু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।এ বছরে শালিখা উপজেলার ৫১ টি সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থী ও ১১৩ টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৭ শত ৯৯ জন শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST