ঢাকাTuesday , 3 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আপনাদের উন্নয়নমুলক কাজ আমরাই করে দিয়ে যাবো- আনিসুর রহমান খোকন তালুকদার।

দেশ চ্যানেল
March 3, 2026 3:56 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি সুস্থ থাকলে এবং রাষ্ট্র ভালোভাবে চললে,উন্নয়নের কাজের জন্য আমাদের বাড়িতে যেতে হবে না,আমরাই এসে আপনাদের কাজ করে দিয়ে যাবো। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ চলবল এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভ দোল পূর্ণিমা ও হোলি উৎসব পরিদর্শন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,দক্ষিন চলবলের এই আশ্রমে হাজার হাজার ভক্তবৃন্দরা আসেন সেই কথা মাথায় রেখে আমি গত বছর এখানে এসেছিলাম। মানুষ রাস্তা দিয়ে যাতে গাড়ি নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রাথমিকভাবে রাস্তার কাজ শুরু করেছি, মাটিকাটা প্রায় শেষ এরপরে আমরা কার্পেটিংয়ের কাজ শুরু করব।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুর সদর উপজেলা প্রকৌশলী( এল জি ই ডি)মনোয়ার হোসেন,কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST