মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
আমাদের সচেতন হতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা পেলে ডাসার উপজেলাকে মাদক মুক্ত উপজেলা ঘোষণা করা সম্ভব হবে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে ডাসার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের এমপি আনিছুর রহমান তালুকদার খোকন এ কথা বলেন।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মজিবুর খান,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

