ঢাকাSaturday , 13 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আমনা বাজারে জাতীয় ভোক্তা অভিযান; মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য জব্দ।

দেশ চ্যানেল
July 13, 2024 3:51 pm
Link Copied!

আবু তালহা রাফি হাটহাজারী উপজেলা প্রতিনিধি

আজ শনিবার হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার পরিষদ অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে তারা প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। পণ্যের মেয়াদ কিংবা গুণগত মানের পাশাপাশি অধিক অর্থে বিক্রি হচ্ছে কি না সে বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন।

 

এসময় দুইজন অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সি এন্ড বি মোড়ে অবস্থিত শাহ জামেরীয়া ইলেকট্রনিকস নামক প্রতিষ্ঠানকে গায়ের মূল্য থেকেও বেশি দামে পণ্য বিক্রি করায় ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই মোড়ে অবস্থিত পূষণ মেডিকেল হলে অভিযান চালালে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৮,০০০ টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ।

 

পরবর্তীতে আমান বাজার এলাকার সিজলের দোকানে অভিযান চালালে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায় যা বিক্রয়ের জন্য সংরক্ষণ করেছিল বিক্রয় দাতা পাশাপাশি রয়েছে ওজনে কম দেওয়ার অভিযোগ। ওজনে কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে ৪,০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার জন্য আরো ১০,০০০ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST