ঢাকাMonday , 3 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও মশারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট।

Link Copied!

অলোক মন্ডল আশাশুনি প্রতিনিধি :-

আশাশুনিতে বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে (২০ মে থেকে ২৩ জুলাই) পর্যন্ত ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে “বিশেষ কম্বিং অপারেশন” পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় নদী হতে অবৈধ ০৩ টি বেহুন্দি জাল এবং ০৪ টি মশারী জাল আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। আটককৃত জাল মানিকখালী ব্রিজ লগ্ন নদীর চরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে এসআই মহিতুর রহমান সহ পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ নীল নেট ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে চলেছে। তাই মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST