ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধায়নে শিক্ষাপার্কে স্থাপন করা হলো আরো সাতটি রেপ্লিকা

দেশ চ্যানেল
January 10, 2024 1:20 pm
Link Copied!

রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ ও স্থাপনার বিষয়ে জ্ঞানদানের লক্ষে শিক্ষাপার্কে নতুন করে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ, শাপলা ফুল, মুজিব নগরের স্মৃতিস্তম্ভ, দোয়েল, শহীদ মিনার ও সুন্দরবনসহ সাতটি স্থাপনার রেপ্লিকা প্রতিস্থাপন করা করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধায়নে রেপ্লিকাগুলো স্থাপনের কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা ডেভেলপ্মেন্ট ফ্যাসিলেটেটরসহ প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাস্তবসম্মত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সেটাকে আরও সম্প্রসারিত করে মান্যবর জেলা প্রশাসক স্যারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় শিক্ষা পার্কটিতে নতুন করে আরো সাতটি রেপ্লিকা স্থাপন করা হচ্ছে । এর আগে গত বছরের জানুয়ারি মাসে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষাপার্কের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে অবস্থিত এ শিকশিক্ষা পার্কে রয়েছে অত্যাধুনিক টেলিস্কোপ। যা দিয়ে চাঁদের পাহাড় পর্বত পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। পর্যবেক্ষণ করা যাবে মহাকাশ। আরো আছে একটি ইলেক্ট্রন মাইক্রস্কোপ। যা দিয়ে শিক্ষার্থীরা জীবাণু জগৎ ও কোষবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এছাড়া রয়েছে একটি সাহিত্য কর্নার। যেখানে আছে বাংলাদেশের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছবি। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বই, পুস্তিকা।
এই পার্কে আছে টাইল্সের উপর এ্যম্বুস করা শালিখার ম্যাপ, যেখানে শালিখা সম্পর্কিত অধিকাংশ তথ্য আছে। এর পরই আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ম্যাপ। রয়েছে ১০ ফুট/১০ ফুট মুক্তিযুদ্ধবেদী। টাইল্সের উপর অংকিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তার জীবনী। এর নিচে তথ্য সম্বলিত সাত বীর শ্রেষ্ঠের ছবি। এছাড়া ছয় ফুট উচ্চতা সম্পন্ন ভূগোলক। প্রতিটি গ্রহের নাম, ওজন, ঘূর্ণায়ন গতি, তার বছর, সুর্য হতে তার দুরত্ব এসব বর্ণনা আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের রেপলিকা, জাতীয় স্মৃতিসৌধের সাত স্তরের বর্ণনা। এছাড়া রয়েছে পিরামিড ও আইফেল টাওয়ারের রেপলিকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST