ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে কাল‌কি‌নি‌ ও ডাসারে বাংলা নববর্ষ উদযাপন

দেশ চ্যানেল
April 14, 2024 10:17 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপন হয়েছে। আজ ১৪ এপ্রিল রবিবার সকালে বর্ষবরন,সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যেদিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্বরে শেষ করেন। পরে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বৈশাখের প্রথম দিনকে পহেলা বৈশাখ,বাঙালি সম্প্রদায় এই দিনটিকে বাংলা নববর্ষ হিসেবে পূর্ণ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে উদযাপন করে আসছে।

 

এ সময় উপস্থিত ছি‌লেন এম‌পি তাহ‌মিনা বেগম।

উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা সহকারি কমিশনার( ভুমি)মোঃ কায়েসুর রহমান,উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান শ‌হিদুল ইসলাম,ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান আ‌রিফা আক্তার বিথী।

অন্যদিকে ডাসারে উপস্থিত ছিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, সহকারী কমিশনার (ভুমি) সাইদুজ্জামান হিমু, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক আবুল কাশেম হাওলাদার,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST