ঢাকাTuesday , 5 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উপনির্বাচনে চলাচল করতে পারবেনা-৫ ধরনের যানবাহন

দেশ চ্যানেল
March 5, 2024 5:54 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার কিছু ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ৯ তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত।ইউনিয়ন গুলো হলোঃফতুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ও সেই সাথে একই দিনে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্যপদে,বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যপদে ও ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্যপদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।উপনির্বাচন চলাকালীন সময়ে এলাকায় ৮ ই মার্চ দিনগত রাত ১২ টা হতে ৯ ই মার্চ রাত ১২ টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।মঙ্গলবার(৫ই মার্চ)জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়-৪ ধরণের যান নির্বাচনী এলাকায় পূর্বে উল্লেখিত সময় পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবে না।এগুলো হলো- ট্যাক্সি ক্যাব,পিক আপ,মাইক্রোবাস ও ট্রাক। এছাড়া ৭ ই মার্চ দিনগত রাত ১২টা হতে ১০ই মার্চ রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা,যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবাতার নীরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লেখিত যানবাহন ছাড়াও অন্য যানবাজন চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী,তাদের নির্বাচনী এজেন্ট,দেশি-বিদেশি সাংবাদিক,নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী সেবা যেমন অ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিস,বিদ্যুৎ,গ্যাস,ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্যে উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এসকল নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।এছাড়া জাতীয় মহাসড়ক,বন্দর ও জরুরি পণ্য সরবরাহে অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST