ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দেশ চ্যানেল
April 14, 2024 8:12 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

রেল লাইন পথে পায়ে হেঁটে যাওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে ইয়াদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত ইয়াদুল ইসলাম উপজেলার আদর্শ গ্রামের আব্দুল লতিফের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইয়াদুল ইসলাম ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘাটিনা রেলসেতু এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ঢাকাগামী ৯৯ আপ লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ইয়াদুল ঘটনাস্থলেই মারা যায়।

 

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক আব্দুল মাজেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST