ঢাকাSaturday , 27 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

একজন নিষ্ঠাবান ও মানবিক সফল ভাইস-চেয়ারম্যান—–পুষ্প

দেশ চ্যানেল
January 27, 2024 1:31 pm
Link Copied!

নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার উপজেলার পরিষদের একজন সফল, জনবান্ধব ও দায়িত্বশীল মানবিক বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প । তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ ধারা অব্যাহত রেখে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

যুবসমাজ, তারুণ্যের বলিষ্ঠ কন্ঠস্বর, হরিপুর উপজেলাবাসীর প্রিয়মুখ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফল মানবিক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প। যুব সমাজের মনিকোঠায় তিনি অপ্রতিরোধ্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত, যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে উপজেলার বিভিন্ন উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছে। শুধু নিজ এলাকায় নয়, উপজেলার সর্বসাধারনের কাছে দলমত নির্বিশেষে এক ব্যাপক গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতীয়মান। তিনি জনসেবা প্রদানের মাধ্যমে একজন সফল জনবান্ধব চেয়ারম্যান হিসেবে এলাকায় অধিষ্ঠিত। এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান।

উপজেলার কয়েক জন জানান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত। সম্প্রতি এলাকায় বর্তমান কিছু দুষ্কৃতিকারী ভাইস চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন এলোমেলো কর্মকান্ড করে বেড়াচ্ছে । তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে আস্থাভাজন।একজন ভালো মনের মানুষ। তাঁর মাঝে নেই কোনো অহংকার। ২০২০ সালে মহামারী করোনা ভাইরাস সময় এলাকায় বিভিন্ন গরীব অসহায় মানুষের মাঝে নিজ ব্যাক্তিগত তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ করছেন। এমনকি রাতের অন্ধকারে নিজে ত্রানের বস্তা কাঁদে করে নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছায়ে দিয়েছেন। এমন নজিরও রয়েছে তার। উপজেলা কোথাও কোনো প্রকার অগ্নিকাণ্ডের খবর পেলেই ব্যাক্তি গত ত্রান সামগ্রী নিয়ে ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।অনেক ভালো একজন মানুষ। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই। আমরা আমাদের একটি একটি করে ভোট দিয়ে বিপুল সংখ্যক ভোটের বিনিময়ে নির্বাচিত করবো ইনশা-আল্লাহ্।

হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্যের নির্দেশে উপজেলার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। উপজেলা বাসীকে নিয়ে সর্বদাই উন্নয়নের স্বপ্ন দেখি আমি। আগামীতেও যদি এলাকাবাসী চাইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হবো ইনশা-আল্লাহ্। এলাকাবাসীর পাশে পূর্বে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।আমার উপজেলা একটি আদর্শ উপজেলা।কোনো বাল্য বিবাহ নাই, ইভটিজিং এমনকি সন্ত্রাস, জঙ্গীবাদও নাই। আমি যদি মহান আল্লাহর রহমতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমার দেয়া সকল প্রতিশ্রুতি পালন করে। আমার উপজেলা কে একটি আধুনিক ও ডিজিটাল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবো ইনশা-আল্লাহ্।সকলের আন্তরিক দোয়া ও নিরলস ভালোবাসায় উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে ইনশা-আল্লাহ্।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST