মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের লাস্কমিপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক লক্ষিপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম শাহজাহান মাঝি।
৯ ই আগস্ট রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের, বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ৬ মাসের জন্য এ এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
জানা যায় মোঃ সিরাজুল ইসলাম শাহজাহান মাঝি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।
এদিকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মুঠোফোনে লাস্কমিপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান মাঝি জানান, শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষাগ্রহনের পরিবেশ সৃষ্টি করাই আমার দায়িত্ব ও কর্তব্যে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ভুমিকা অপরিসীম।

