ঢাকাWednesday , 13 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

এবার সাম্মী, আজাদ, শামীমের দ্বৈত নাগরিকত্বের তথ্য চায় ইসি।

দেশ চ্যানেল
December 13, 2023 4:59 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাম্মী আহম্মেদ, ফরিদপুর -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ ও একই আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বলেছে ইসি।

ইসির আইন শাখার উপসচিব মোঃ আবদুস সালাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে আলাদা তিন চিঠিতে নির্দেশনাটি পাঠান।

এ চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৩ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদ মনোনয়ন পত্রে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থীতা বাতিল চেয়ে ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হক নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। নির্বাচন কমিশন ওই প্রার্থীর আমেরিকা দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা প্রদান করেন।

এই বিষয়ে আপিল শুনানি করে আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে সিদ্ধান্ত প্রদান করবেন।

এদিকে বরিশাল -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাম্মী আহম্মেদ দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ। তার অভিযোগের ভিত্তিতে রিটানিং কর্মকর্তা ছাচাই বাচাই অন্তে বাতিল করেন।ওই বাতিল আদেশের বিরুদ্ধে সাম্মী আহম্মেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।

নির্বাচন কমিশন বর্নিত আপিলকারীর (অস্ট্রেলিয়া) দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকাস্থ অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা প্রদান করেন। আপিল শুনানি শেষে আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে সিদ্ধান্ত প্রদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST