রাসেল কবির (মেহেন্দিগঞ্জ) বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মোস্তফা বয়াতি কে গত ১৮ ইং ফেব্রুয়ারি রাত্র আনুমানিক ৮ ঘটিকায় কুপিয়ে হত্যা করে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। ঘটনায় ১৩ জনকে আসামি করে ১ টি হত্যা মামলা করে মোস্তফার বয়াতির স্ত্রী আঁখি নুর বেগম। মামলার নং ১১ তারিখ ১৯/২/২৬ মামার বাদী সাংবাদিকদের জানায় আমার স্বামী মোস্তফা বয়াতি ১৮ ইং ফেব্রুয়ারি বুধবার বিকাল আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় হেশামুদ্দি বাজারে আমার মামা শ্বশুরের সাথে কথা বলার উদ্দেশ্যে গিয়েছে। কথা বলা শেষ আনুমানিক রাত্র ৮ ঘটিকায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। মোস্তফা বয়াতি পিছনে লেগে থাকে এবং তার পিছু নেয় সিদ্দিক হাওলাদার, শাহাবুদ্দিন, নান্নু রাড়ী, কাশেম রাড়ী, জসিম, মিন্টু, সিয়াম সহ আরো কয়েকজন। আমার স্বামী বাড়ির উদ্দেশ্যে পৌছিবার পূর্বে ভাসান চর,সৈয়ম,তক্তা গ্রামের মানিক ঘরামির রেন্টি, গাছের বাগান পর্যন্ত পৌছেলে। সন্ত্রাসীরা তাকে পথরুদ্ধ করে এলোপাথালি ভাবে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। সন্ত্রাসীরা মৃত্যু নিশ্চিত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান। মোস্তফা বয়াতির সাথে থাকা একই বাড়ি বাড়ির মন্টু বয়াতি ডাক চিৎকার করে দৌড়ে বাড়ি আসিয়া সংবাদ জানায়। ঘটনাস্থলে মোস্তফা বয়াতির আত্মীয় স্বজন ও পার্শ্ববর্তী লোক কটনাস্থলে গিয়ে দেখতে পায় রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থা। অতঃপর মোস্তফা বয়াতি কে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত্র ১২ টায় মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার । মোস্তফার বয়াতির স্ত্রী আঁখি নুর,জানায় আমার স্বামীকে যারা হত্যা করেছে, সকলের নাম আমার কাছে ভিডিও মোবাইলে প্রকাশ করে গিয়াছে। ১৯ ইং ফেব্রুয়ারি সকালে কাজিরহাট থানা পুলিশ নান্নু রাড়ী, কাশেম সহ মোট ৫ জনকে গ্রেফতার ।

