ঢাকাFriday , 20 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও প্রধান আসামি কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দেশ চ্যানেল
February 20, 2026 1:22 pm
Link Copied!

রাসেল কবির//  বরিশাল জেলার কাজিরহাট থানা বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের যুবক মোস্তফা বয়াতিকে ১৮ ফেব্রুয়ারি রাত্র ৮:৩০ মিনিটে সন্ত্রাসী, সিদ্দিক হাওলাদার সহ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার ঘটনায়, প্রায় তিন দিন অতিবাহিত হলেও মামলার প্রধান আসামি সন্ত্রাসী, কাজিরহাট থানার জুয়ার গডফাদার সিদ্দিক হাওলাদার কে এখনো গ্রেপ্তার করতে পারেনি কাজিহাট থানা পুলিশ।

এই ব্যাপারে নিহত মোস্তফা বয়াতির স্ত্রী হত্যা মামলার বাদী আখি নূরের সাথে ও তার একমাত্র কন্যা মেহেরুন্নেসার সাথে আলাপ করলে তারা সাংবাদিকের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। এবং নিহত মোস্তফার একমাত্র কন্যা মেহেরুন্নেসা বলেন আমার বাবাকে খুন করার প্রধান আসামি সিদ্দিক হাওলাদার কে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। আমরা বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানাই, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্রী, আমার বাবাকে হত্যা করে আমাকে যারা এতিম করেছেন, আমি তাহাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই, এ ব্যাপারে কথা হয়। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের সাথে তিনি জানান প্রধান আসামি সিদ্দিক হাওলাদার কে আমরা দ্রুতই গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছি। কোন প্রকারে এই হত্যাকারীরা পুলিশের হাত থেকে রেহাই পাবেনা। আমাদের অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST