মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট থানার ৭নং ভাসানচর ইউনিয়নে, হাজীকান্দা গ্রামে ৭ নং ওয়ার্ডে গতকাল ২মার্চ রাত্র আনুমানিক ৮:৩০ মিনিটে গাজা ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় গতকাল রাত্রে কাজিরহাট থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্স সহ কাজিরহাট থানা থেকে মাদক অভিযানে রওনা হয়ে ভাসানচর ইউনিয়নে যান। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারে। হাজী কান্দা গ্রামের রাশেদ হাওলাদার জীবন ফকির, সাত,হাজার বিঘা গ্রামের মাইদুলের দোকানের সামনে পাকা রাস্তার উপরে মাদক বেচা কেনার উদ্দেশ্যে অবস্থান করেন।

এসআই মামুন দ্রুত সংবাদ পাইয়া সঙ্গী ও ফোর্স নিয়ে রাশেদ ও জীবন ফকিরকে আটক করেন। তাহাদের শরীর তল্লাশি করে পকেট থেকে। স্থানীয় লোকজনের সম্মুখে ১৫গ্রাম গাজা ও ৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এলাকার সূত্রে জানা যায় গ্রাম পুলিশ জাফরের ছেলে, জীবন ফকির দীর্ঘদিন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। এবং সে নিজেও মাদক সেবন করেন। এ বিষয় কথা এস আই মামুনের সাথে সে জানায় , রাশেদ ও গ্রাম পুলিশ জাফরের ছেলে জীবন ফকির দীর্ঘদিন এই পেশায় জড়িত, অনেক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের কাছ থেকে মাদকসহ একটি ব্যবহারিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এলাকাবাসী জানান ভাষানচর আমরা মাদকমুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। প্রশাসনের নিকট এটাই আমাদের প্রত্যাশা, ভাসান চর ইউনিয়নে এখনো বড় ধরনের মাদক ব্যবসায়ী পুলিশের ধরাছোঁয়ার বাহিরে, এলাকাবাসী প্রশাসনের সহযোগিতায় তাদের দ্রুত গ্রেফতার দাবি জানান। এবং সাধারণ মানুষের একটাই প্রশ্ন গ্রাম পুলিশ জাফর ফকির একজন আইনের লোক হয়ে কিভাবে দীর্ঘদিন তাহার ছেলে মাদক ব্যবসা করে। এই জীবন ফকিরের খুঁটির জোড় কোথায় ।সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে চাঞ্চল্যকর তথ্য।

