ঢাকাWednesday , 1 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে তৃতীয় লিঙ্গের সদস্যদের তুলে নিয়ে মারধরের অভিযোগ।

দেশ চ্যানেল
April 1, 2026 10:23 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে তৃতীয় লিঙ্গের সদস্যদেরকে তুলে নিয়ে মারধর ও নগদ অর্থ, মোবাইল ও স্বর্নাংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে অন্য একদল তৃতীয় লিঙ্গের লোকজনের বিরুদ্ধে।

এদিকে এই ঘটনায় থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী (তৃতীয় লিঙ্গ) হিজরাদের গুরু মা রাবিনা হিজরা। উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনী বাজারে ঘটে এ ঘটনা।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন (তৃতীয় লিঙ্গ) হিজরা।

শরিয়তপুর জেলা হিজরা সম্প্রদায়ের গুরুমা রাবিনা হিজরা অভিযোগ করে জানান, কালকিনি উপজেলার হিজরা সম্প্রদায়ের গুরুমা সাথী আক্তারের কাজ থেকে কালকিনি উপজেলার লক্ষিপুর ও বাঁশগাড়ি ইউনিয়ন দুটি টাকার বিনিময়ে সম্প্রতি ক্রয় করেন রাবিনা হিজরা। পরে রাবিনার পাঁচজন শিহ্যকে নুপুর, মাহি,নিলা,মেগলা ও ছামিয়াকে ওই দুটি ইউনিয়নের বাজার গুলোতে অর্থ আদায়ের জন্য পাঠান।

এসময় মুকুল হাজির হুকুমে এবং লাবনী হিজরার নেতৃত্বে জুই,দোয়েল,মল্লিকা,পিয়াংকা,যোতি,মেঘা ও তুষু মিলে একদল সন্ত্রাসী ভাড়া করে রাবিনা হিজরার পাঠানো ওই পাচজন হিজরাকে সূর্য মনি বাজার থেকে তুলে একটি নির্জন স্থানে নিয়ে চাপাতি ও পিস্তল ধরে ইলেকট্রিক সর্ট ও হাতুড় দিয়ে পিটিয়ে আহত করেন এবং তাদের সাথে থাকা নগদ অর্থ, স্বর্ন ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এঘটনা জানতে পেরে রাবিনা হিজরা কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে থানায় লিখিত অভিযোগের কথা জানতে পেরে রাবিনা হিজরার লোকজনকে ছেড়ে দেন।

ভূক্তভোগী রাবিনা হিজরা বলেন আমার মেয়েদের ছেড়ে দিলেও নগদ টাকা,স্বর্ন ও মোবাইল নিয়ে যায়। আমি ন্যায় বিচার চাই, তারা কেন আমাদের এলাকায় মধ্যে এসে আবার আমার মেয়েদের তুলে নিয়ে মারধর করলো।

সাথী হিজারা জানান,আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমি আমার এলাকার দুটি ইউনিয়ন রাবিনা হিজরার কাছে বিক্রয় করি। তাই রাবিনা হিজরার মেয়েরা অর্থ আদায়ের জন্য আসেন।

এসময় অভিযুক্ত লাবনী হিজরার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান এবিষয় আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST