ঢাকাSaturday , 9 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে —এমপি আনিসুর রহমান খোকন তালুকদার।

Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শনিবার সকালে উপজেলা বাঁশগাড়ী ইউনিয়ন দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত খুনেরচর এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এমপি খোকন তালুকদার উপস্থিত জনতাকে বলেন,“নদীভাঙনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন,আমরা সেটি বুঝতে পারছি। জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে আমি আছি আপনারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ।

এসময় পরিদর্শনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার,বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসনাত পলিন,যুবদল নেতা সামিম মোল্লা,মামুন শিকদার,উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST