ঢাকাThursday , 26 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্যের উদ্বেগে উপজেল পরিষ্কার কাজ চলমান।

দেশ চ্যানেল
February 26, 2026 4:44 pm
Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৮ কুড়িগ্রাম ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রৌমারী উপজেলা চত্বর থেকে শুরু করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাস্তা ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন মাননীয় এমপি মহোদয় ও নেতৃত্ববৃন্দরা।

রৌমারী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ময়লাগুলো সঙ্গে থাকা নির্দিষ্ট গাড়িতে রাখেন। এভাবে তিনি প্রায় ১ঘন্টা পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজে সময় ব্যয় করেন।

এ সময় এমপি মহোদয় উপস্থিত সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান। আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় রৌমারী রাজিবপুর চিলমারী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের ওপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।”এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী প্রভাষক,রৌমারী উপজেলা জামায়াতের সাধারণত সম্পাদক শাহাদাৎ হোসেন প্রভাষক, রৌমারী উপজেলা থানা অফিসার ইনচার্জ কাওসার আলী,ও এমপি মহোদয়ের ছেলে মৃদুল ইসলামসহ সকল নেতৃত্ববৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST