ঢাকাSunday , 19 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে গভীর নলকূপের অনিয়মের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুরে গরসূতি বিএডিসির গভীর নলকূপের ম্যানেজার সানোয়ার হোসেনের অপসারণের দাবিতে স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন করেন গরসূতি গ্রামের শতাধিক সাধারণ কৃষকেরা।

কৃষকরা মানববন্ধনে অভিযোগ করে বলেন আউশ/আমন/ বোরো সহ খরা মৌসুমে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয় এই গভীর নলকূপের আওতায়। উক্ত গভীর নলকূপের পরিচালনা কমিটির ম্যানেজার হিসেবে নিয়োগ পান একই গ্রামের সানোয়ার হোসেন পিতা আব্দুল খালেক। সানোয়ার নিয়োগ পাওয়ার পর কৃষকদের চাষের জমিতে সেচ দেওয়ায় অনিয়ম, অধিক মূল্য আদায়, কৃষকদের থেকে আদায়কৃত অর্থ দূর্নীতি করে আত্মসাৎ সহ নানা ধরনের অনিয়ম করে যাচ্ছেন। এতে কৃষকরা সময় মত সেচ সুবিধা না পেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ফসল নষ্ট হওয়ার কারনে এই এলাকায় সৃষ্টি হচ্ছে দারিদ্র্যতা। এরই প্রতিবাদে ফুসে উঠেন ভুক্তভোগী কৃষকেরা। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকার ভুক্তভোগী কৃষকরা স্মারক লিপি প্রদান সহ উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে এর নিকট জানতে চাইলে তিনি জানান অফিসের বাহিরে আছি অফিসে গিয়ে অভিযোগ হাতে পেলে ব্যবস্হা নেওয়া হবে। যার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সেই সানোয়ার হোসেন জানান ঘটনাটি সঠিক না। আমি কোন দূর্নীতি করিনি। আমি ম্যানেজার হওয়ার পর গভীর নলকূপের শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি। কিছু অসাধু ব্যাক্তিবর্গ আমার সুনাম ক্ষুন্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST