ঢাকাFriday , 19 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

দেশ চ্যানেল
January 19, 2024 4:39 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্য বিবাহ বন্ধ ও জরিমানা করা হয়েছে। গভীর রাতে গোপনে বাল্য বিবাহ হচ্ছে এমনই তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার রাতে এলাঙ্গী মফেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও এলাঙ্গী গ্রামের আফসার আলী মন্ডলের মেয়ে আফসানা মিমি (টিয়া) বয়স ১৫ বছর ৫ মাস, নিজ বাড়িতে গোপনে বাল্যবিবাহের আয়োজন করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধ ও মেয়ের বড় ভাই মোঃ ফয়সাল হোসেন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণীর লোকদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। তিনি বলেন বাল্য বিবাহ সমাজের জন্য অভিশাপ৷ যে কোন মুল্যে তা বন্ধ হওয়া দরকার। বাল্য বিবাহ হতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST