ঢাকাMonday , 20 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা সহ গুম করে দেওয়ার হুমকি।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নজু’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই সাংবাদিককে হত্যা সহ গুম করে হুমকি দেওয়া হয়েছে।সরজমিনে খোঁজ খবর নিয়ে জানা গেছে , উপজেলার বলুহর ইউনিয়ন পরিষদে একজন গ্রাম পুলিশের চাকুরী দেওয়ার কথা বলে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একজন ব্যক্তির মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ উঠে। সেই ভুক্তভোগী পরিবার চেয়ারম্যানের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার তার দেওয়া টাকা ফেরত নিতে।সাংবাদিকদের নিকট ভুক্তভোগী পরিবার গ্রাম পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ৬ লাখ ৭০ হাজার টাকা নেওয়ার বিষয় বিস্তারিত জানালে সাংবাদিকরা ঘুষ বানিজ্যের অভিযোগে সংবাদ প্রকাশ করাই চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নজুর ছোট ভাই ইয়ারুল ইসলাম(১৭ই-মে) বেলা আনুমানিক ১২ টার সময় বলুহর ভাটামতলা নামক স্থানে পূর্ব থেকে ওতপেতে বসে থেকে ডিএসি নিউজ ২৪ এর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের গতিপথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারমুখী আচরণ করে হত্যার হুমকি ধামকি সহ দেখে নেওয়ার কথা বলে,ইয়ারুল আরো বলেন আমরা দিনদুপুরে মানুষ মার্ডার করা মানুষ বিষয়টি তোর জানা আছে,

কয়েকদিন পরে সব টের পাবি তোরা সাংবাদিক তো সমস্যা কি তাসের মতো ফু দিয়ে উড়িয়ে দিবো ও আমার হাত থেকে কোনোদিন তোরা রেহাই পাবি না ও বাঁচতে পারবি না,মনে রাখিস যেকোনো সময় হতে পারে।কোটচাঁদপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি সহ অভিযোগ দায়ের করেন। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানা’র দায়িত্ব’রত সেকেন্ড অফিসার এস আই মোঃ আলিমুল ইসলাম এ-র কাছে জানতে চাইলে জানান,ওসি স্যার সৈয়দ আল মামুন থানা’তে নেই ঢাকাতে গেছে আসলে অবশ্যই তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST