ঢাকাSaturday , 18 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন এক যুগ পরে অনুষ্ঠিত ।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাদহের কোটচাঁদপুরে দীর্ঘ ১৪ বছর পর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি কোটচাঁদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ১৮ই মে) স্থানীয় বাজেবানদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হয়। নির্বাচনে বাবুল হোসেন জোয়াদ্দার সভাপতি, মোঃ কামরুজ্জামান কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১০ সালে কোটচাঁদপুর শিক্ষক সমিতির নির্বাচন হয়। ওই নির্বাচনে ওয়াছিউল আলম এবং বাবুল জোয়ার্দার প্যানেল বিজয়ী হয়। এতদিন তারাই নির্বাচিত নেতা ছিলেন। এরপর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি কোটচাঁদপুরে।

 

শনিবার কোটচাঁদপুরে আবারও শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

যার মধ্যে সভাপতি পদে বড়বামনদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন জোয়ার্দার ও কোটচাঁদপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল আক্তার। সাধারন সম্পাদক পদে মানিকদিহি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান ও নওদাগা কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান কচি।

শনিবার সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত কোটচাঁদপুর বাজেবামনদহ প্রাথমিক বিদ্যালয়ে চলে ভোট গ্রহন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন।

এ নির্বাচনে ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এরমধ্যে ২৪৩ ভোট পেয়ে বড়বামনদহ প্রাথমিক বিদ্যালয়ের বাবুল হোসেন জোয়ার্দার সভাপতি আর ২০৯ ভোট পেয়ে নওদাগা কাশিপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহের সাধারণ সম্পাদক শিক্ষক ইয়ারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST