ঢাকাWednesday , 21 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কার আন্দোলনে নিহত বিশালের বাড়িতে পাঁচবিবির নির্বাহী কর্মকর্তা।

দেশ চ্যানেল
August 21, 2024 1:40 pm
Link Copied!

মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হওয়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের রতনপুর গ্রামের কলেজ ছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারের খোঁজখবর নিতে যান ২১ আগস্ট ২৪ ইং পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা। এসময় তিনি নিহত বিশালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নগদ ৫০ হাজার টাকা বিশালের মা বাবার হাতে তুলে দেন। এছাড়া সব সময় নিহত শহীদ বিশালের পরিবারের খোঁজখবর নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ও ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকেই

 

উল্লেখ্য, গত (৪ আগস্ট) জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বিশাল মারা যায়। সে পাঁচবিবি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। বিশালের বাবা পেশায় একজন মিস্ত্রি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST