ঢাকাMonday , 8 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির ১৯টি কেন্দ্রে ভোটার শূন্য জাল ভোটের অপরাধে ৪জন কারাদণ্ড

দেশ চ্যানেল
January 8, 2024 1:01 am
Link Copied!

মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খাগড়াছড়ি (২৯৮)নং আসনে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, পানছড়ি ও দীঘিনালা ৩টি উপজেলায় ১৯টি কেন্দ্রে সারাদিনে ভোট পড়েনি একটিও।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তিন উপজেলার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দীঘিনালা উপজেলার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, দুর্গম এলাকার তিনটি কেন্দ্রে কোন ভোটার ছিল না। তাই দিন শেষে শূন্য ভোট গণনা হয়েছে। কেন্দ্রগুলো হলো, বাবুছড়া ইউনিয়নের (১)নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়(২)জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘিনালা ইউনিয়নের ২নং (৩)বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লক্ষ্মীছড়ি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান ৫টি কেন্দ্রে কোনো ভোটার ছিলনা।

কেন্দ্রগুলো হলো- বর্মাছড়ি ইউনিয়নের (৪)বর্মাছড়ি উচ্চ বিদ্যালয় (৫)কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৬)মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৭)ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীছড়ি ইউনিয়নের (৮)শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯) শুকনাছড়ি সরকারি প্রাথমিক।

পানছড়ি উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জানান ১১টি কেন্দ্রে ভোটার শূন্য ছিলো। পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের লোগাং (১০)করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,(১১) তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, (১২)চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। লতিবান ইউনিয়নের (১৩)তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, (১৪)শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্টাছড়ি ইউনিয়নের(১৫) মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, (১৬)শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। লোগাং ইউনিয়নের(১৭) ধুদুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, (১৮)কিষ্টমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,(১৯) বড় পানছড়ি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে পানছড়ি উপজেলায় জাল ভোট দেয়ার সময় ৪জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

তারা হলো ফাতেমা নগর এলাকার (১)মো.শওকত আলী, একই এলাকার (২)জাহিদ হাসান,(৩)মো. হালিম,(৪)মোঃ কূল মিয়া। এদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া ভোট বর্জনের তাগিদে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পাহাড়ি ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা প্রদানসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর বিরুদ্ধে।

বেশ কিছু কেন্দ্রে জাল ভোটের মহা উৎসব শুনা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার দুপুরের আগে ভোট দিতে গেলে তাদের ভোট হয়ে গেছে বলে জানিয়েছেন। অনেকেই ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফেরত আসলেও ভয়ে প্রকাশ্যে কোনো ধরণের আক্ষেপ বা অভিযোগ করছেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST