ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সদর জোনের ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ।

দেশ চ্যানেল
August 1, 2026 3:44 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ি সদর জোন (১৮ ইস্ট বেঙ্গল) উদ্যোগে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

১ লা আগস্ট শনিবার  খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হেডম্যান- কারবারিদের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।এছাড়া দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জনসেবামূলক প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST