ঢাকাTuesday , 31 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে দেবীগঞ্জে ব্যবসায়ীর ৭ দিনের জেল।

দেশ চ্যানেল
March 31, 2026 9:02 am
Link Copied!

মোঃ আরিফুল ইসলাম ইরান স্টাফ রিপোর্টার পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

৩১ মার্চ দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরে অভিযান পরিচালনা করে তাকে পেট্রোল বিক্রি করা অবস্থায় আটক করা হয়।

দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে খন্দকার মার্কেটে কেসব রায়ের বিরুদ্ধে খোলা বাজারে পেট্রোল বিক্রির অভিযোগ উঠার পরে সেখানে অভিযান চালানো হয়।

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠে কেসব রায় (২৭) এর বিরুদ্ধে। সে সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগারী এলাকার বাসিন্দা। সে সুভাষ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন পেট্রোল পাম্প হতে পেট্রোল কিনে অবৈধ ভাবে মজুদ করে রাখছির। বাড়তি লাভের আশায় এ পেট্রোল মজুদ করে।

কেশব রায়ের দোকান থেকে ক্রেতারা প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩শ টাকা দরে বিক্রি করছিল। অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার বিষয়ে ক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান চালানো হয়।

পরে কেশব রায়কে অবৈধ ভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ও আইন লংঘন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এ অভিযান পরিচালনা করেন। কারাদন্ড দেয়া কেশব রায়কে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানের সময় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার রসাক জানান, খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আমাদর এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST