ঢাকাFriday , 29 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

গণসংযোগে উন্নয়নের চিত্র তুলে ধরলেন-কায়সার হাসানাত

দেশ চ্যানেল
December 29, 2023 2:36 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন।শুক্রবার(২৯ শে ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলার নির্বাচনী এলাকা জামপুরের পেরাব,পাকুনদা সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেন নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।গণসংযোগে তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।আপনারা জানেন-শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে,দেশের উন্নয়ন হয়,এগিয়ে যায়। কেবলমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহ-হীনদের জন্যে থাকার ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। আজকে পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে,ঢাকায় হানিফ ফ্লাইওভার, তেজগাঁও-মগবাজার-মালিবাগ ফ্লাইওভার, কমলাপুর-শাহজাহানপুর ফ্লাইওভারসহ বহুসংখ্যক ছোট-বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।এক পদ্মা সেতু দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের-২১টি জেলাকে সড়ক পথে ঢাকা এবং অন্যান্য জেলার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে।এই সেতুর ফলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে,কৃষক তার ফসলের সঠিক মূল্য পাচ্ছে।আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশজুড়ে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আর উন্নয়ন।আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা:আবু জাফর চৌধুরী বিরু, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST