ঢাকাTuesday , 12 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশাঃ মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

দেশ চ্যানেল
December 12, 2023 4:00 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী -৮ এবং টিপু -১৪ লঞ্চের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সুরভী -৮ লঞ্চের পরিচালক মোঃ মিজানূর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মোঃ সোহেল। তার বাড়ি ভোলা ইলিশায়।

সুরভী -৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহম্মেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াই শ যাত্রী নিয়ে সুরভী -৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে যায়।মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু -১৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী -৮ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়।এতে সুরভী -৮ লঞ্চটির ডান অংশ ভেঙ্গে যায়। এ ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন।পরে আহতদের মধ্যে সোহেল নামের এক যাত্রী মারা যান।এ ঘটনায় যাত্রীরা আতংকিত হয়ে পড়েন।সুরভী -৮ লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবচরে আটকা রয়েছে।

সুরভী -৮ লঞ্চের পরিচালক মোঃ মিজানূর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী -৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছে। নিহত আহতরা লঞ্চেই আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST