চকরিয়ায় পিকআপের ধাক্কায় জুয়েল (২৩)নামে মোটরসাইকেল আরোহী নিহত ।
মোঃ আরফাত সানি কক্সবাজার জেলা প্রতিনিধি: রবিবার (২২সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান জুয়েল চকরিয়া পৌরসভার বাটাখালী খন্দকার পাড়ার এলাকার প্রেসকার শামসুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শামসু উদ্দীন পেশাকারের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি নেন জুয়েল। অন্যান্য দিনের মতো জুয়েল তার মোটরসাইকেল চালিয়ে কোরক বিদ্যাপীঠ হয়ে যাচ্ছিল। তার গাড়িটি বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার বাইকটি সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ খবর জানাজানি...
মোঃ আরফাত সানি কক্সবাজার জেলা প্রতিনিধি:
রবিবার (২২সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান জুয়েল চকরিয়া পৌরসভার বাটাখালী খন্দকার পাড়ার এলাকার প্রেসকার শামসুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শামসু উদ্দীন পেশাকারের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি নেন জুয়েল। অন্যান্য দিনের মতো জুয়েল তার মোটরসাইকেল চালিয়ে কোরক বিদ্যাপীঠ হয়ে যাচ্ছিল। তার গাড়িটি বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার বাইকটি সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ খবর জানাজানি হওয়ার পর এলাকায় চলছে শোকের মাতম।
পরে খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় প্রেরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।