ঢাকাWednesday , 11 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদের শুভেচ্ছা ব্যানার কেটে নষ্টের অভিযোগ।

দেশ চ্যানেল
March 11, 2026 2:02 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃআশরাফ উদ্দিনের টানানো ঈদের শুভেচ্ছা ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়,পবিত্র ঈদকে সামনে রেখে মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানিয়েছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন। তবে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কয়েকটি ব্যানার কেটে ও ছিঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাজী মোঃআশরাফ উদ্দিন বলেন, “ঈদের শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে যে ব্যানারগুলো টানানো হয়েছিল,সেগুলো পরিকল্পিতভাবে কেটে নষ্ট করা হয়েছে।এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।”তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে যেতে চাই।”এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের শুভেচ্ছা ব্যানার কেটে নষ্ট করার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং বিষয়টি প্রশাসনের নজরে আনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST